মুদিখানার দোকানে লুকিয়ে কচ্ছপ বিক্রি, গ্রেফতার মহিলাসহ ৩ জন - The News Lion

মুদিখানার দোকানে লুকিয়ে কচ্ছপ বিক্রি, গ্রেফতার মহিলাসহ ৩ জন




দি নিউজ লায়ন ;  মুদিখানার দোকানে অন্যান্য জিনিসের আড়ালে বিক্রি করা হত কচ্ছপ। রবিবার বিকেলে তল্লাশি অভিযান চালিয়ে সাতটি বিরল প্রজাতির কচ্ছপসহ তিনজনকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃতদের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, রীতা মণ্ডল ও প্রসেনজিৎ পোদ্দার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ও তার স্ত্রী রীতা সুন্দরবন এলাকা থেকে নানা লোকের মাধ্যমে কচ্ছপ নিয়ে এসে সোনারপুরের ঘাসিয়ারা নিজেদের মুদিখানা দোকান থেকে বিক্রি করত। 


প্রসেনজিৎ ওই দম্পতির খুবই ঘনিষ্ঠ। মূলত প্রসেনজিৎ নানা জায়গা থেকে কচ্ছপ নিয়ে এসে রবীন্দ্রনাথ ও রীতাকে বিক্রি করত। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই পাচার চক্রের আরো অনেকে জড়িত রয়েছে। কোথা থেকে নিয়ে আসা হচ্ছে। আর কিভাবে তা বিক্রি করা হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জেরা করে বাকি পাণ্ডাদের খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.